উচ্চ আদালতে যাবেন হাসান সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৮, ২১:১০আপডেট : ২৬ জুন ২০১৮, ২১:১২

হাসান উদ্দিন সরকার হাইকোর্টের নির্দেশ অমান্য করে বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির গাজীপুরের মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, ‘নির্বাচনের আগের দিন বিএনপির নেতাকর্মীদের আটক না করতে হাইকোর্ট ও নির্বাচন কমিশনের নির্দেশ দিয়েছেন। কিন্তু  হাইকোর্টের নির্দেশ অমান্য করে আমাদের নেতাকর্মীদের আটকসহ হয়রানি করা হয়েছে, এর প্রমাণ আমার কাছে আছে। এ নিয়ে আমি আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে যাবো। কেন তারা হাইকোর্টের নির্দেশ অমান্য করে গ্রেফতার করেছে, এর একটা জবাব দিতে হবে।’ মঙ্গলবার (২৬ জুন) সন্ধ্যায় টঙ্গীর নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন হাসান উদ্দিন সরকার।

ভোটের ফলের ব্যাপারে তার অবস্থান জানতে চাইলে হাসান উদ্দিন সরকার বলেন, ‘এ বিষয়ে এখন আমি কিছু বলতে চাই না। কারণ আমি ২০ দলীয় জোটের প্রার্থী। তাই দলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। তবে এই ফল জনগণ প্রত্যাখ্যান করেছে। আমি জনগণের সঙ্গে আছি।’

২০-২৫টি কেন্দ্র ছাড়া সব কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করে বিএনপির এই মেয়রপ্রার্থী বলেন, ‘আজ ভোটের দিনও আমাদের দলের ৩-৪ জন নেতাকর্মীদের আটক করা হয়েছে। এরমধ্যে অনেককে সন্ধ্যার পরে ছেড়ে দেওয়া হয়েছে।’

হাসান উদ্দিন সরকার আরও বলেন, ‘আপনারা সারাদিন দেখেছেন, কেমন নির্বাচন হয়েছে। এজন্য আমরা নির্বাচনে সেনাবাহিনী দাবি করেছিলাম।’

/এএইচআর/এএইচ/ এমএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম