সরকার বিএনপি-জামায়াতের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চায়: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ১৩:৫৮আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৪:৪৯

সরকার বিএনপি-জামায়াতের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চায়: মওদুদ সরকার বিএনপি-জামায়াতের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘সরকার এর জন্য নানা ধরনের কৌশল গ্রহণ করেছে। সিলেট স্থানীয় নির্বাচন, এটা এমন কোনও নির্বাচন না। জামায়াত তাদের একজন দলীয় প্রার্থী দিয়েছে। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে একটা সমঝোতায় আসতে।’

শুক্রবার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

জাতীয় ঐক্যমতের মাধ্যমে সরকার অপসারণ করা হবে উল্লেখ করে মওদুদ বলেন, ‘আমাদের যে ২০ দলীয় জোট, সেই জোট ছিল, আছে এবং থাকবে। আর জাতীয় পর্যায়ের রাজনীতি এক জিনিস এবং স্থানীয় পর্যায়ের রাজনীতি আরেক জিনিস। কিন্তু এখানে বিভিন্নভাবে, সংবাদমাধ্যমে এবং বিভিন্ন খবর দিয়ে আমাদের মাঝে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিন্তু এতে লাভ হবে না। কারণ, বর্তমান সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আমরা জাতীয় ঐক্যমত সৃষ্টি করবো, যাতে বর্তমান সরকারকে অপসারণ করতে পারি।’

বাংলাদেশ ব্যাংকের সোনা চুরির পেছনে ক্ষমতাসীনদের মদতপুষ্ট লোকেরা আছে দাবি করে মওদুদ বলেন, ‘আগে হয়েছে টাকা চুরি, আর এখন হচ্ছে সোনা চুরি! কিন্তু সোনা চুরির সঙ্গে যারা জড়িত, তাদের একজনকেও গ্রেফতার করা হয়নি। এখানে অনিয়ম যে হয়েছে, তাদের সংস্থাগুলোই বলছে এবং অর্থমন্ত্রীও বক্তব্য রেখেছেন।
যদি তাই হয়ে থাকে তাহলে একজন মানুষকে সন্দেহভাজন হিসেবে 'সেকশন ৫৪' গ্রেফতার করতে অসুবিধাটা কোথায়? সোনা চুরির পেছনে ক্ষসতাসীনদের মদতপুষ্ট লোকেরা আছে বলেই সরকার আইনি প্রয়োগের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি গ্রহণ করছে।

/এসও/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের