ঢাকা-৪ আসনে বিএনপির সালাহউদ্দিন আহমেদের গণসংযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ২০:০৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২০:১৩

ঢাকা-৪ আসনে বিএনপির সালাহউদ্দিন আহমেদের গণসংযোগ ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে ধানের শীষের প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদ তার নির্বাচনি এলাকায় গণসংযোগ করেছেন। এই সময় তিনি বলেন, ‘ছিনতাই, চাঁদাবাজি, মাদক নির্মুলে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে।’ গণতন্ত্র রক্ষায় ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে গিয়ে নিজের রায় দিতে ভোটরদের প্রতি আহ্বান জানান তিনি।

রবিবার (১৬ ডিসেম্বর) দিনভর নিজের সংসদীয় আসনে  নেতাকর্মীদের নিয়ে প্রচার-প্রচারণা চালান বিএনপির এই প্রার্থী। সকালে ৫৪ নম্বর ওয়ার্ড বিক্রমপুর হাউজিং থেকে প্রচারণা শুরু করেন সালাহ্উদ্দিন আহমেদ। এ সময় এলাকার অলি-গলিতে গিয়ে প্রচারপত্র বিলি করেন এবং ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে ভোট ও দোয়া চান। পরে শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, গ্লাসপট্টি রোড, শ্যামপুর পালপাড়া, বড়াইতলা, মুরাদপুর মাদ্রাসা রোড, জুরাইন রেলগেট, বিক্রমপুর প্লাজাসহ সংশ্লিষ্ট এলাকায় গণসংযোগ চালান।

দুপুরে এলাকার মুরাদপুরের জিরো পয়েন্ট মসজিদে যোহরের নামাজে অংশ নেন সালাহ্উদ্দিন আহমেদ। এ সময় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রত্যাশা করে তাদের বুকে টেনে নেন।

প্রচারণার ফাঁকে-ফাঁকে বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি বন্ধ এবং সন্ত্রাস ও মাদক নির্মুলে তার পরিকল্পনা ও জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানান। তিনি বলেন, ‘ধানের শীষ উন্নয়নের প্রতীক, কল্যাণের প্রতীক ও শান্তির প্রতীক। ধানের শীষে ভোট দিন। খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট চাই।’

এদিকে প্রচার-প্রচারণার পাশাপাশি এলাকায় ধানের শীষে ভোট চেয়ে মিছিল করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে রাস্তায়, অলিগলিতে ও বাড়ি-বাড়ি গিয়ে প্রচারপ্রত্র বিলি করেন। 

 

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম