আহমেদ ইমতিয়াজের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১২:৪৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১২:৪৯

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশিষ্ট গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে তার এ শোকের কথা জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। মির্জা ফখরুল তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

মির্জা ফখরুলের উদ্ধৃতি নিয়ে শায়রুল কবির জানান, আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলা গানের ইতিহাসে অনন্য একজন শিল্পী। তিনি গানের সব দিকের গুণাবলির একজন মানুষ। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, দেশের স্বার্থে যেমন জীবন নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন, তেমনি বাংলা সংগীতেও তিনি তার স্বভাবসুলভ অবদান রেখে গেছেন। আধুনিক গান, দেশাত্মবোধক, চলচ্চিত্রের গানে তার অবদান অনস্বীকার্য।’

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংসদ জাসাস সহ সভাপতি শায়রুল কবির খান বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলা গানের অভিনব সুরের স্রষ্টা, তিনি আজীবন বাংলা সংগীত শ্রোতাদের মনে থাকবেন। আমরা তার মাগফেরাত কামনা করি।’

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী বলেন, ‘ভোর ৪টার দিকে তিনি মারা গেছেন। তার পালস্ পাওয়া না যাওয়ায় দ্রুত তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (আয়েশা মেমোরিয়াল) নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ বাসায় নিয়ে আসা হয়।’

আহমেদ ইমতিয়াজ বুলবুল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বছরের মাঝামাঝি তার হার্টে আটটি ব্লক ধরা পড়ে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। তখন তার হার্টে দুটি রিং পরানো হয়।

/এসটিএস/এআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান