‘খালেদা জিয়া এতটাই অসুস্থ যে মাথা সোজা রাখতে পারছেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ১৪:১৩আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৫:১৬

আদালতের বাইরে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া খুবই অসুস্থ। ঠিকমতো হুইল চেয়ারে বসতে পারছেন না এবং মাথাটা সোজাও রাখতে পারছেন না।’

মঙ্গলবার (১৯ মার্চ) পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালত খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়। শুনানি শেষে বিচারক ১ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন। এ সময় আদালেত মির্জা ফখরুল উপস্থিত ছিলেন। আদালতের কার্যক্রম শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আদালতে হুইল চেয়ারে বসতে কষ্ট হচ্ছে খালেদা জিয়ার। তার হাতে ও হাঁটুতে খুবই ব্যথা। ঠিকমতো ডাক্তারের চেকআপ করা হচ্ছে না।’

মঙ্গলবার খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় ১২টা ৪০ মিনিটে। বিচারক এজলাসে আসেন ১২টা ৪২ মিনিটে। আদালতের কার্যক্রম শেষ হয় ১টা ২০ মিনিটে। এর ৭ মিনিট পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। খালেদা জিয়াকে আদালতে হাজির করার ৫ মিনিট আগে মির্জা ফখরুল আদালতে আসেন। পুরো সময় তাকে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে দেখা গেছে।

/টিএইচ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম