চক্রান্তকারীদের সঙ্গে আপস করে আ. লীগ ক্ষমতায় টিকে আছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৯, ১৪:২৬আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৭:৫৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি

আওয়ামী লীগ চক্রান্তকারীদের সঙ্গে আপস করে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই সরকার অত্যন্ত সচেতনভাবে চক্রান্তকারীদের সঙ্গে আপস করে ক্ষমতায় টিকে আছে। আজকে আওয়ামী লীগ জনগণ থেকে দূরে। জনগণের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে।’

শনিবার (৬ এপ্রিল) দুপুরে পুরানা পল্টনের মুক্তি ভবনে কল্যাণ পার্টির চতুর্থ জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কীভাবে ক্ষমতায় টিকে আছে? শুধু বন্দুকের নলে জোর করে টিকে আছে। রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণ করায়ত্ত করে জোর করে ক্ষমতায় টিকে আছে। জোর করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না। সাময়িক সময়ের জন্য থাকা যায়, বিশ্বের ইতিহাস তাই বলে। আওয়ামী লীগ প্রায় বলে, বিএনপি চক্রান্ত করে ক্ষমতায় আসে। বিএনপি কোনও দিন চক্রান্ত করে ক্ষমতায় আসেনি। বিএনপি প্রতিবার জনগণের সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিল। কখনও পেছনের দরজা বা অসুস্থভাবে ক্ষমতায় আসেনি।’

তিনি আরও বলেন, ‘গত বছর হাতিরঝিলে আমরা স্থায়ী কমিটির নেতারা বসে নাশকতার চক্রান্ত করেছিলাম। এটা যখন দেশের রাজা পুলিশ জানতে পেরে সেখানে রেট করতে গেলো তাদেরকে বোমা মেরে চলে গেলাম। এটাই হচ্ছে প্রথম গায়েবি মামলা। এই মামলার রেশ ধরে গোটা দেশে প্রায় ৪-৫ হাজার মামলা হয়েছে। যার কোনও ভিত্তিই নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘এদেশের রাজনীতিকে বিরাজনীতিকরণের অনেক আগেই ষড়যন্ত্র শুরু হয়েছিল। ১/১১ সময় যে সরকার ক্ষমতায় এসেছিল তা অসাংবিধানিক সরকার। আমরা এটাও জানি আজকে যারা অবৈধ ক্ষমতায় আছে তারা দীর্ঘকাল আন্দোলন করে তাদেরকে এনেছিল। তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্ব করে বলেছিল, ১/১১ সরকার আমাদের আন্দোলনের ফসল। এসব কথা আমরা ভুলে যাইনি।’

এদিকে, কল্যাণ পার্টি আবারও চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, আর মহাসচিব হিসেবে এমএম আমিনুর রহমান নির্বাচিত হয়।

ইবরাহিম বলেন, ‘আমাকে চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত করায় দলের সব পর্যায়ের কাউন্সিলরকে ধন্যবাদ জানাচ্ছি। আর তিনি নতুন মহাসচিব ও যুগ্ম-মহাসচিবের নাম ঘোষণা করেন।’ আগামী ৯৬ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

 

/এএইচআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের