খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৯, ১৮:০৯আপডেট : ১০ মে ২০১৯, ১৮:২৩

জাতীয়তাবাদী মহিলা আইনজীবীদের বিক্ষোভ মিছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা আইনজীবী (লিগ্যাল এইড)। মিছিলের নেতৃত্বে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১১ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয় মহিলা আইনজীবীদের বিক্ষোভ মিছিলটি।

মিছিলে শেষে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া প্রতিহিংসার বিচারে আজ কারাবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট চুরি নিয়ে কেউ যেন টু শব্দ করতে না পারে এবং বাধাহীনভাবে ক্ষমতা দখল করা যায় সেজন্যই সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে ১০ মাস আগেই কারাবন্দি করা হয়েছে।’

তার অভিযোগ, একজন নির্দোষ নেত্রী যিনি গুরুতর অসুস্থ, তাকে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে কারাগারে আটকে রেখে যে অমানবিক আচরণ করা হচ্ছে সেজন্য এই অবৈধ শাসকগোষ্ঠীকে জনগণের নিকট জবাবদিহি করতেই হবে।

মিছিলে অংশগ্রগ্রহণ করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, শামীমা আক্তার শাম্মী, তাহমিনা আক্তার হাশেমী, সেতারা বেগম সেতু,রাফিজা আলম লাকী প্রমুখ।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের