একটি ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য অপেক্ষা করছি: নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৯, ১৫:৫৪আপডেট : ১৫ মে ২০১৯, ১৯:১৫

আলোচনা সভায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম খান

বিএন‌পি'র স্থায়ী ক‌মি‌টির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল বলেই ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল বলেই স্বৈরশাসকের পতন হয়েছিল। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আজ আমরা আরেকটি ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য অপেক্ষা করছি।

বুধবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) আয়োজিত ৪৩তম ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও বর্তমান রাজনৈতিক মহাসংকট উত্তরণে মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণের বিকল্প নেই' শিরোনামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম খান বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম যে গণতন্ত্রের জন্য, মানুষের শান্তির জন্য, তা আজ আমরা হারিয়ে ফেলেছি। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের একমাত্র যোগ্য নেতা খালেদা জিয়া। তার মু‌ক্তি শুধু একজন নেত্রীর মুক্তি নয়, একজন ব্যক্তির মু‌ক্তি নয়, তার মুক্তি মানে দেশের গণতন্ত্রের মুক্তি। তাই খালেদা জিয়াকে আগে মুক্ত করতে হবে, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে|

বিএbপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটা সময় বাজেট বরাদ্দের অধিকাংশ রাখা হতো স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে বা প্রতিরক্ষা খাতে| কিন্তু বর্তমা‌নে দে‌শের বাজেটের অধিকাংশ বরাদ্দ রাখা হচ্ছে বি‌দেশি‌দের ঋণ পরিশোধে, সুদ পরিশোধে। দেশে ঋণ বেড়ে চলেছে। কিছুদিন আগে প‌ত্রিকায় পড়লাম, বর্তমানে একটি শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার মাথাপিছু ঋণ ৬০ হাজার টাকা। এভা‌বে চল‌তে থাক‌লে দেশ এক‌দিন ধ্বংস হ‌য়ে যা‌বে। এর থে‌কে দেশকে মুক্ত কর‌তে হ‌লে এ সরকা‌রের পতন দরকার।

বিএনপি'র এই নেতা বলেন, দেশে আজ এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কৃষক তার নিজের ফসলে আগুন ধরিয়ে দিচ্ছে। কারণ, সে জা‌নে তার ফসল কেটে ঘরে তুললে তাতে তার লোকসান হবে। শুধু কৃষকের লোকসান হ‌চ্ছে তা কিন্তু নয়। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। এ কোন দেশে আমরা বাস করছি।

আলোচনা সভায় আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম, বিএনপি'র ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, লেবার পার্টির মহাসচিব ড. মোস্তা‌ফিজুর রহমান ইরান, বিএন‌পির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ফ‌রিদা ম‌নি শ‌হিদুল্লাহ, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার ও কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/আইএ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী