খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে আপাতত চিন্তা নেই: জমির উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৯, ১৩:০৬আপডেট : ১৮ মে ২০১৯, ১৩:১৯

বিএনপির সংবাদ সম্মেলন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে আপাতত কোনও চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

শনিবার (১৮ মে) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।  খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে আয়োজন করে বিএনপি।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘খালেদা জিয়ার প্যারোল নিয়ে আমাদের  কোনও চিন্তা নেই। সরকার দাবি না মানলে, যা করলে দাবি মানবে তা করবো আমরা।’

দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘খালেদা জিয়ার শরীরের অবস্থা খুবই খারাপ।  আজকে সরকারের একটা অংশ ষড়যন্ত্র করছে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে কেরানীগঞ্জ নিয়ে যাওয়ার জন্য। খালেদা জিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে শোচনীয় পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’

সরকার অশুভ উদ্দেশ্যেই কেরানীগঞ্জের কারাগারে আদালত বসাচ্ছে বলে অভিযোগ করেছেন জমির উদ্দিন।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, ‘ইনসুলিন নেওয়ার পরও খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। তার ব্লাড সুগার ১৪-১৬ মাত্রায় রয়েছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুখের ক্ষতের কারণে তার প্রচণ্ড ব্যথা হওয়ায় স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করতে পারছেন না। শুক্রবার তার পরিবারের সদস্যরা তাকে দেখা করেন এসেছেন। তারা জানিয়েছেন, তার দুই কাঁধের ব্যথা বেড়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম