সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন রুমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৯, ১২:১০আপডেট : ০৯ জুন ২০১৯, ১৬:০৯

 

রুমীন ফারহানা

সংরক্ষিত নারী আসনে বিএনপির এমপি হিসেবে মনোনয়ন পেলেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২০ মে) দলীয় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রুমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে ফোন করা হয়েছিল। এখন আমি নির্বাচন কমিশনে যাচ্ছি।’

একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা। কিন্তু সেখানে মনোনয়ন দেওয়া হয় উকিল আব্দুস সাত্তারকে। মনোনয়ন দৌড়ে দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরীর সম্ভাবনাও জোরালো ছিল। তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।
বিএনপির নির্বাচিত পাঁচজন সংসদ সদস্য সংসদে যোগ দেওয়ায় একটি সংরক্ষিত নারী আসন পাবে বিএনপি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সংরক্ষিত এ আসনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২০ মে)।
বিএনপি সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে রবিবার (১৯ মে) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেন বিএনপির সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার, মোশাররফ হোসেন, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও ব্যারিস্টার রুমিন ফারহানা। বৈঠকে সংরক্ষিত নারী এমপি হিসেবে রুমিন ফারহানাকে অনেকটা চূড়ান্ত করা হয়।

গত ১৫ মে চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার তার দেশে ফেরার সম্ভাবনা আছে। তবে তিনি বিদেশ যাওয়ার আগে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় প্যাডে স্বাক্ষর করে গেছেন।

আরও পড়ুন:

বিএনপির সংরক্ষিত নারী আসনে রুমিন না নিপুণ?

 

/এএইআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি