‘খালেদা জিয়াকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৯, ১২:৩৫ আপডেট : ২০ মে ২০১৯, ২১:২৮

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ফাইল ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা বাস্তবায়ন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২০ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে শুধু  প্রতিহিংসা ও জিঘাংসা চরিতার্থ করতে বন্দি রেখেছেন বর্তমান সরকার প্রধান। তিনি ঘোষণা দিয়েই তাকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা বাস্তবায়ন করছেন। যা বাংলাদেশের প্রতিটি মানুষ জেনে গেছে। আইনি প্রক্রিয়া ও প্রশাসনকে আঁচল বন্দি করে জেলে অমানবিক কায়দায় তিলে তিলে কষ্ট দিয়ে তাকে প্রাণনাশের নীলনকশা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছেন প্রধানমন্ত্রী।’
বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্রের অনুপস্থিতিতে জবাবদিহিতার টেকসই নীতি নেই বলেই লুটপাটের নীতিই প্রাধান্য বিস্তার করেছে। এজন্য ঋণখেলাপিদের আরও ঋণ দেওয়া হচ্ছে। আর মধ্যরাতের ভোটের সহায়তাকারীদের বিনা সুদে গাড়ি বাড়ি কেনার ঋণ দেওয়া হচ্ছে। তাই দুর্নীতির মাধ্যমে পকেট ভারী করাই হচ্ছে সরকারের উন্নয়নের ভেতরের কাহিনি।’
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অ্যাডভোকেট আহমেদ আযম খান, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

/এএইচআর/এসটি/এপিএইচ/
সম্পর্কিত
১০০ কেজি গাঁজাসহ কৃষক দলের নেতা আটক
২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ, পৌর বিএনপির সদস্যসচিব কারাগারে
মেয়ের তালাককে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, গুলিবিদ্ধ বিএনপি নেতা
সর্বশেষ খবর
এক জার্সির জন্য ৫৫ হাজার ইউরো খরচ করলেন সিঙ্গাপুরের ভক্ত!
এক জার্সির জন্য ৫৫ হাজার ইউরো খরচ করলেন সিঙ্গাপুরের ভক্ত!
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
মিয়ানমারের সংঘাতের সাম্প্রতিক ঘটনাও তদন্তে আনছে আইআইএমএম
মিয়ানমারের সংঘাতের সাম্প্রতিক ঘটনাও তদন্তে আনছে আইআইএমএম
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল