জবির আন্দোলনে সংহতি জানালেন সাবেক শিক্ষার্থীরা, উপস্থিত বিএনপি নেতারাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৫, ১৯:২৩আপডেট : ১৬ মে ২০২৫, ২১:২৩

আবাসন সংকটসহ তিন দফা দাবিতে চলমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিএনপির নেতারা।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দক্ষিণ পাশে কাকরাইল মসজিদের সামনে অবস্থান ও অনশনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে সংহতি জানান কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা শাহীন এবং জবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।

তারা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। দীর্ঘদিন ধরে তারা এ সংকট নিরসনের দাবি জানিয়ে আসছে। আমরা তাদের সঙ্গে একমত। সরকারকে বলবো, দ্রুত জবির শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন।’

সম্প্রতি তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছোড়ার ঘটনায় আটক হওয়া জবি শিক্ষার্থীর মুক্তির দাবিও জানান তারা। নেতারা বলেন, ‘যদি তাকে অবিলম্বে মুক্তি না দেওয়া হয় তাহলে এই তিন দফা আন্দোলন চার দফায় রূপ নেবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) দুপুরে জবির শিক্ষার্থীরা ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট বরাদ্দ এবং দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করেন। সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে অগ্রসর হতে চাইলে কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে শিক্ষার্থী ও শিক্ষকসহ অনেকেই আহত হন।

শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গত বুধবার সারা রাত অবস্থান কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে কয়েক হাজার শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করেন এবং রাতেও সেখানে অবস্থান চালিয়ে যান।

/জেডএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের