সম্মানের সঙ্গে বিদায় নিতে চাইলে নির্বাচনের পরিবেশ তৈরি করুন: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৯, ১৫:২৮আপডেট : ২২ জুন ২০১৯, ১৫:৩৩

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সম্মান নিয়ে বিদায় নিতে চাইলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। একটি কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের পরিবেশ তৈরি করুন।’ শনিবার (২২ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও পুনরায় জাতীয় নির্বাচনের দাবিতে এ মানববন্ধন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে কোনও গণতন্ত্র নেই। গণতন্ত্রের কথা বললেই যেন অপরাধ হয়, মামলা দেওয়া হয়, কারাগারে যেতে হয়। দেশে ভোটের অধিকার নেই। ভোটের অধিকারের কথা বললেই এক থেকে ১০০টি মামলা হয়। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর লক্ষাধিক মামলা হয়েছে।’

‌বিএন‌পির এই নেতা ব‌লেন, ‘একটি অদ্ভুত ব্যাপার, যে দেশে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। সেই দেশে গণতন্ত্র-স্বাধীনতা এখন নেই; একটি কর্তৃত্ববাদী, স্বৈরাচারী অবৈধ সরকার প্রতিষ্ঠিত হয়েছে।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও ব‌লেন, ‘খালেদা জিয়া স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের অধিকারের কথা মাথায় রেখে তিনিই কেয়ারটেকার সরকারের আইন সংসদে পাস করেছিলেন। সেই নেত্রীকে মিথ্যা মামলায় প্রায় ১৭ মাস ধরে কারাগা‌রে আট‌কে রাখা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক।’

জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর বিএনপি'র সহ-সভাপতি ফরিদ উদ্দিন, কৃষক দলের সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, আজম খান, জাতীয়তাবাদী চালক দলের সিনিয়র সহ-সভাপতি মানিক তালুকদার প্রমুখ।

/এইচএন/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের