সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ: সে‌লিমা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১৪:৩৮আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৪:৫২

প্রতিবাদ সভায় সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ।’ মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঘর থেকে বের হলেই যে দেশে খুন হওয়ার, ধর্ষণ হওয়ার আশঙ্কা থাকে, যেখানে আদালতের খাস কামরায় খুনের ঘটনা ঘটে সেদেশ কীভাবে নিরাপদ থাকতে। এই সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই আমাদেরকে ঢাল হয়ে বাংলাদেশের জনগণকে রক্ষা কর‌তে হ‌বে।’

তিনি আরও বলেন, ‘আমরা দলকে সংগঠিত করছি আন্দোলনের জন্য। আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করা হবে। কারণ তাকে জামিনে মুক্তি হতে দেবে না সরকার। তাকে মুক্ত করতে প্রয়োজনে গণবিস্ফোরণ ঘটানো হবে।’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘তথ্যমন্ত্রী বলেছেন বিএনপি নাকি ডিজিটাল বোঝে না। যে ডিজিটালে দেশে গণতন্ত্র থাকে না, শেয়ার বাজার ও ব্যাংক লুটপাট হয়,শিশু থেকে শুরু করে বয়স্ক নারীরা ধর্ষণের শিকার হয় বিএনপি সেই ডিজিটাল বোঝে না।’

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।

 

/এসও/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী