খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী চিকিৎসার দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৯, ১৭:১৪আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৭:৫৫





সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়ার স্বাস্থ্যের অবস্থার ভয়াবহ অবনতি হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অবিলম্বে সরকারের কাছে তার মুক্তির দাবি জানাচ্ছি। তার পছন্দ অনুযায়ী দেশে অথবা বিদেশে যেখানে তিনি চিকিৎসা করতে চান, সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।’ শুক্রবার (২৬ জুলাই) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

গত ১৭ মাসে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা দেখেছেন, গত বছরের ৮ ফেব্রুয়ারি তিনি কারাগারে যাওয়ার সময় অত্যন্ত সুস্থ অবস্থায় পায়ে হেঁটে গেছেন। এখন তিনি হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারছেন না।’

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার জিহ্বায় আলসার হয়েছে। তার ৩টা দাঁত ক্ষয় হয়ে গেছে। এই কারণে কষ্ট হচ্ছে। জরুরি ভিত্তিতে তার দাঁতের চিকিৎসা প্রয়োজন। কয়েকটি দাঁত ফেলেও দিতে হবে।’

খালেদা জিয়ার শরীরের ওজন কমে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গত এক সপ্তাহে ৪ কেজি ওজন কমে গেছে। এটি একটি সর্তকবার্তা। এখন আপনার খালেদা জিয়াকে দেখলে চিনতে পারবেন না। তিনি কিছুই খেতে পারছেন না।’

একজন প্রথম শ্রেণির কয়েদির সঙ্গে যে আচরণ করা হয়, খালেদা জিয়ার সঙ্গে তারচেয়ে খারাপ আচরণ করা হচ্ছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এটা অমানবিক, আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারি না।’

খালেদ জিয়া সঙ্গে সরকারের এমন আচরণের উদ্দেশ্য কী, প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ‘তার সঙ্গে এমন আচরণ করে চিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কি তার জীবনের অবসান ঘটানোর চেষ্টা করা হচ্ছে? এই প্রশ্নগুলো এখন মানুষের মধ্যে দেখা দিয়েছে।’

খালেদ জিয়ার সবচেয়ে ভালো চিকিৎসা প্রাপ্য মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই, আমরা খুব দ্রুত তার মুক্তি চাই, যা তিনি প্রাপ্য। সরকার প্রত্যেকবার তার জামিনে বাধা সৃষ্টি করছে।’

গত এক সপ্তাহে খালেদা জিয়ার ডায়াবেটিস ১৮-২০-এর নিচে নেমেছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘ইনসুলিন ব্যবহারের পরেও তা নিয়ন্ত্রণে আসছে না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা. এজেএম জাহিদ হোসেন প্রমুখ।

 

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম