দেশে দুর্নীতি ওপর থেকে নিচ পর্যন্ত ঠেকেছে: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৭

 

 ‘বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশে এখন সব কিছু অস্বাভাবিকভাবে চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘দেশে দুর্নীতি ওপর থেকে নিচ পর্যন্ত ঠেকেছে। এই সমাজে আজকে পচন লেগেছে। এই দুর্নীতি আমরা দেখছি, দেশে গণতন্ত্র নেই। যদি সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো, তাহলে তাদের দায়বদ্ধতা থাকতো। দায়বদ্ধতা না থাকায় যার যা ইচ্ছে সে তাই করছে।’ শনিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে  ‘বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ  বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বালিশ কেনা ও তুলতে কত টাকা লাগে, সেটা দেখলাম। এখন ফরিদপুর মেডিক্যাল কলেজের পর্দা কেনার দুর্নীতি, এটাকেও হার মানিয়েছে। বর্তমান সরকার একটা অস্বাভাবিক সরকার।’ তিনি বলেন, ‘এক সেট পর্দা কিনতে নাকি ৩৭ লাখ টাকার ওপরে লাগে! কেন? কারণ, সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে ব্যাংকের মাধ্যমে লুট করছে। ব্যাংক লুট হচ্ছে, কোনও বিচার নেই, রিজার্ভ লুট হচ্ছে কোনও বিচার নেই।’

ঋণখেলাপিদের আরও সুযোগ দেওয়া হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘এখন যারা বালিশ আর পর্দা কেনার দায়িত্বে রয়েছেন, তারা মনে করছেন, গত ১০ বছরে সাড়ে ৬ হাজার কোটি টাকা সুইস ব্যাংকে গেছে। আমরা কিছু করি না কেন? তো তারা এই বালিশ আর পর্দা কেনার জন্য করছে। এটা জাতি ও দেশের জন্য অত্যন্ত অশনিসংকেত।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, ‘‘ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ভোটের রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে।’ আমি মনে করি, ডিসেম্বরের ২৯ তারিখ রাতে আওয়ামী লীগ সারা জীবনের জন্য ভোটের রাজনীতি থেকে বিদায় হয়ে গেছে। জনগণের কাছে ভোট চাওয়ার আর মুখ নেই। তারা নিজেরা বিদায় হয়ে গেছে। এটাও ইতিহাসে সত্য, যা মোছা যাবে না।”

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আযাদ প্রমুখ।

/এইচএন/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী