জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামুন, বিএনপিকে জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ১৯:৩০আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৯:৫৫

‘খালেদা জিয়ার মুক্তি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসি’র দাবিতে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা জামায়াতের সঙ্গে বিএনপির জোট গঠনের কঠোর সমালোচনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘সব বিভেদ ভুলে গিয়ে জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামুন। বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে। দেশে গণতন্ত্রের মুক্তি আসবে। খালেদা জিয়াও মুক্ত হবেন।’ শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

‘খালেদা জিয়ার মুক্তি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসি’র দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

মানববন্ধনে বিএনপি নেতা আমীর খসরুর উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে। আজ জনগণের প্রশ্ন, সামনে ভোট দিতে পারবে কিনা? ভোট দেওয়ার সংগ্রামটাই জনগণের কাছে আসল। এজন্য আন্দোলন করতে হবে। জামায়াত জোটে থাকলে আন্দোলন হবে না। এই যে আমীর খসরু, এটি আপনাদেরই দায়িত্ব।’

সরকারের সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে আবরার হত্যাকাণ্ডের যে কাহিনি শুনছি, সরকার ৩০২ ধারায় মামলাকে ৩০৪ ধারায় পরিণত করার চেষ্টা করছে। এই সরকারের জন্য এটা নতুন কোনও ঘটনা নয়।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ফজলে সাইফুদ্দিন, বিএনপির সহ-তথ্যবিষয়ক সম্পাদক সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী প্রমুখ।

/এইচএন/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ বিরাজ করছে: রিজভী
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
সর্বশেষ খবর
বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনার
বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনার
দিল্লিতে পুতিন, আজ মোদির সঙ্গে বৈঠক
দিল্লিতে পুতিন, আজ মোদির সঙ্গে বৈঠক
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার