মার্কিন দূতাবাসে বিএনপি নেতাদের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ১৮:০৯আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৮:২৯

মার্কিন দূতাবাসে বিএনপি নেতাদের  বৈঠক

বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা। বুধবার (৬ নভেম্বর) সকালে বারিধারার মার্কিন দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির একাধিক দায়িত্বশীল এ তথ্য জানা গেছে। সূত্রের দাবি, বৈঠকটি একঘণ্টার বেশি সময় স্থায়ী ছিল।

সূত্র জানায়, মার্কিন দূতাবাসের বৈঠকটিতে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদসহ কয়েকজন উপস্থিত ছিলেন। অ্যালিস ওয়েলসের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন, ‘একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলাম।’

এরআগে, গত ২৮ অক্টোবর বিদেশি কয়েকটি রাষ্ট্র ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা। ওই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেন। 

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম