সরকার নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৪:১৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২০:৩৯

আলোচনা সভায় মওদুদ আহমদ সরকার নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘খালেদ, শামীমের কাছ থেকে যে টাকা পাওয়া গেছে তা কিছুই না। দুর্নীতি অনেক গভীরে ঢুকে গেছে। এই দুর্নীতি থেকে এই সরকার বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারবে না। তাদের নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে।’ 

শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কথা উল্লেখ করে মওদুদ বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় আমাদের জানামতে সরকার যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেনি।  আজকে ঘূর্ণিঝড় আঘাত করলে আমাদের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। অতীতেও দেখেছি সরকারের অবহেলায় দরিদ্র জনগোষ্ঠী দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ 

তিনি বলেন, ‘সরকার উন্নয়নের রোল মডেলের কথা বলে গলা ফাটাচ্ছে। কীসের উন্নয়নের রোল মডেল? ১৫ মিনিট বৃষ্টি হলে যে দেশের রাজধানী পানির নিচে চলে যায়, এটাকে বলে উন্নয়নের রোল মডেল? যে দেশের রাজধানীতে এক কিলোমিটার রাস্তা যেতে ৪৫ মিনিট সময় লাগে, সেটা নাকি উন্নয়নের মডেল? কে বিশ্বাস করবেন এসব কথা, কেউ বিশ্বাস করবেন না।’

বিএনপির এ নেতা বলেন, ‘অবশ্যই বাংলাদেশ মডেল। তবে সেটা গণতন্ত্রহীনতা, বিচারহীনতার, নারী-শিশু নির্যাতন ও নারী-শিশু ধর্ষণের মডেল।’ 

৭ নভেম্বর প্রসঙ্গে তিনি বলেন,  ‘সিপাহী-জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে এনে ক্ষমতায় বসান। তিনি কোনও ক্যু করেননি, কোনও নির্বাচিত সরকারকে অপসারণ করেননি। শহীদ জিয়া সংবিধান বাতিল করেননি, সামরিক আইন জারি করেননি এবং সংসদ বাতিল করেননি। ১৯৭৫ সালে সামরিক আইন জারি করে সংসদ বাতিল করেছিলেন এই আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোশতাক আহমেদ। এই আওয়ামী লীগ মিথ্যাচার করে।’

আইনের শাসন বলতে দেশে কিছু নেই মন্তব্য করে মওদুদ বলেন, ‘আমাদের নেত্রীকে দেড় বছর কারাবন্দি করে রাখা হয়েছে। সরকারের প্রভাবের কারণে বিচারপতিরা স্বাধীনভাবে, মুক্তভাবে কাজ করতে পারছেন না। যে যত কথাই বলুক আজকে এ কথাটা সত্য।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে মওদুদ বলেন, ‘গত ১০ বছর যতবার তিনি ভারতে যান শুধু দিয়ে আসেন, কিছু নিয়ে আসেন না। কেন? শুধু ক্ষমতায় থাকার জন্য। ক্ষমতায় থাকার জন্য সবকিছু দিয়ে দিতে হবে? দয়া করে এটা করবেন না। এটা দেশের জন্য মঙ্গলজনক হবে না।’

 

/আরজে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী