হাইকোর্টের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, গাড়ি ভাঙচুর (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৯, ১৫:২১আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৬:৪৪


খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিএনপির অঙ্গ-সংগঠনের নেতকার্মীরা হাইকোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এতে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, আজ আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের শুনানি রয়েছে। এজন্য দুপুর ১টা থেকে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে জড়ো হতে থাকে। এসময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। ঘটনাস্থলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
হাইকোর্টের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, গাড়ি ভাঙচুর এদিকে মিছিলের শুরু থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা য়ায়। তারা নিরাপত্তার জন্য হাইকোর্টের সবকটি গেট বন্ধ করে দেন। একপর্যায়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমানের নেতৃত্বে পুলিশ বিএনপির নেতাকর্মীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সড়কে অবস্থানের সিদ্ধান্তে অনড় থাকলে পুলিশ সদস্যরা তাদের ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এসময় বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ থেকে পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। তখন পুলিশ তাদের ধাওয়া করলে গাড়ি ভাঙচুর করতে করতে দলটির নেতাকর্মীরা প্রেস ক্লাব ও পল্টনের দিকে চলে যায়। তখন পুলিশকে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করতেও দেখা গেছে।

পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছে বিএনপি নেতাকর্মীরা সরেজমিনে দেখা গেছে, বিএনপির নেতাকর্মীরা অন্তত ৮টি পাইভেট ও মাইক্রোবাস ভাঙচুর করে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ইট পড়ে থাকতেও দেখা গেছে। এসময় সাধারণ পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতেও দেখা গেছে।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ‘বেআইনিভাবে বিএনপির নেতাকর্মীরা হাইকোর্টের সামনের সড়ক অবরোধ করে রেখেছিল। এটি ঢাকা মহনগরীর গুরুত্বপূর্ণ সড়ক। আমরা তাদের কয়েকবার বুঝিয়েছি সড়কটি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা ছাড়েনি। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। পরে তারা গাড়ি ভাঙচুর করতে করতে চলে যায়। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’ হাইকোর্টের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আজকে রাস্তায় নামা কোনও অসাংবিধানিক নয়, আইনবিরোধীও নয়। রাষ্ট্রক্ষমতার মালিক জনগণ। জনগণ রাষ্ট্রক্ষমতার পালাবদল হওয়ার শর্তে তারা আজ অত্যাচারিত।’
হাইকোর্টের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ নোমান আরও বলেন, ‘আমরা কোনও কথা বলতে পারি না। বললে অপরাধ হয়ে যায়। কিন্তু সরকারের নেতারা ক্যাসিনোর সঙ্গে সম্পর্কিত থাকলেও কোনও অপরাধ হয় না।’

ছবি: নাসিরুল ইসলাম

/এআরআর/ এএইচআর/এইচএন/এআর/এমএমজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ