সরকার সব দিকেই ব্যর্থ: সে‌লিমা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৮

স্মরণসভা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকার সব দিকেই ব্যর্থ। রোহিঙ্গারা এসে অবস্থান নি‌য়ে‌ছে। অবৈধভাবে বাংলাদেশে ভারতের জনগণকে পুশ ইন করা হচ্ছে। বঙ্গোপসাগরে রাডার বসানো হয়েছে। এসব নিয়ে সরকারের কোনও মাথা ব্যথা নেই। কারণ সরকার দেশের জনগণের ভালো চায় না। দেশের স্বাধীনতা রক্ষা করতে চায় না। তারা (আওয়ামী লীগ) শুধু এ দেশের ক্ষমতা দখল করে রাখতে চায়।
শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জিয়া শিশু-কিশোর মেলা আয়োজিত সাদেক হোসেন খোকার স্মরণসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোর্ট যখন খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট চেয়েছেন তার আগের দিন প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন- একজন প্রধানমন্ত্রী হয়ে এভাবে কথা বলা শোভা পায় না। ডাক্তার ও বিচারপতিদের এক ধরনের হুমকি দিয়েছেন তিনি।
সেলিমা রহমান বলেন, দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশে গণতন্ত্র নাই, গুম, খুন, হত্যা চলছেই। এগুলোর সঠিক কোনও তদন্ত হয় না। এর কারণ হলো দেশে জনগণের সরকার নেই। জনগণের সরকার থাকলে এগুলো হতো না।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান তিনি। আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, কৃষক দ‌লের সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ।

/এইচএন/ওআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ৩ জন গ্রেফতার, কাদের অনুসারী তারা?
নানা অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে: রিজভী
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী
ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
নারীরা ভোটাধিকার পাওয়ার আগেই মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন যে নারী
নারীরা ভোটাধিকার পাওয়ার আগেই মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন যে নারী
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী