ফল বাতিল করে পুনরায় সিটি নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩২

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দুই সিটি নির্বাচনের ফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় গুলশানে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিটি নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপির দুই মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

মির্জা ফখরুল বলেন, ‘তারা (সরকার) অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। তারা সচেতনভাবে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেই যাচ্ছে। ১৯৭৫ সালে বাকশাল কায়েমের মধ্য দিয়ে যে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল তারই ধারাবাহিকতায় এখন ভিন্ন কৌশলে বাকশালি কায়দায় দেশ পরিচালনা করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন, মির্জা ফখরুল ও তাবিথ আউয়াল তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলছি, এই সরকার ও নির্বাচন কমিশনের ওপর জনগণের কোনও আস্থা নেই। এজন্য আমরা দেখতে পেলাম সিটি  নির্বাচনে ৭-৯ শতাংশ লোকও ভোট দেয়নি। সিটি নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তাই ফল বাতিল করে নতুন নির্বাচনের আহ্বান করছি।’

খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতান্ত্রিক আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার কখনোই সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শাহজাহান,বরকত উল্লাহ বুলু, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের