আবারও খালেদা জিয়ার জামিন চাইবো: খন্দকার মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৬

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কথা বলছেন খন্দকার মাহবুব হোসেন আবারও খালেদা জিয়ার জামিন চা্ইবেন বলে জানিয়েছেন তার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খোন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘আমরা আবারও খালেদা জিয়ার জামিনের আবেদন  করবো। আশা করি,  জনগণের শেষ আশ্রয়স্থল হাইকোর্টে আবেদন করলে অবশ্যই জামিন পাবো।’ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আইনজীবীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

খোন্দকার মাহবুব বলেন, ‘আমরা আইনজীবীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছি। তাদের সবারই একটা অভিযোগ, খালেদা জিয়ার ৭ বছরের সাজা, অসুস্থ বয়স্ক একজন নারী, কেন হাইকোর্ট জামিন দিচ্ছেন না? কেন অ্যাপিল বিভাগ জামিন দিচ্ছেন না। দলের স্থায়ী কমিটির নেতারাদের অভিযোগ, আইনজীবীরা হয়তো ঠিকভাবে আবেদন করতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘এরই পরিপ্রেক্ষিতে বলেছি, আমরা সঠিকভাবে আবেদন করছি। দেশে যখন গণতন্ত্র থাকে না, তখন আইনের শাসনও সবক্ষেত্রে থাকে না। সে কারণেই অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে খালেদা জিয়ার জামিন হচ্ছে না।’

কবে আবেদন করা হবে—জানতে চাইলে খোন্দকার মাহবুব বলেন, ‘শিগগিরই আবেদন করা হবে।’

তবে খালেদা জিয়ার আরেক আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘আগামী সপ্তাহে খালেদা জিয়ার জামিনের আবেদন করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের