চট্টগ্রাম সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৫

ডা. শাহাদাত হোসেন

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ডা. শাহাদাত হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। ডা. শাহাদাত হোসেন বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনেও প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং  বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে ডা. শাহাদাত হোসেনকে। এছাড়া বগুড়া-১ আসনের উপনির্বাচনে একেএম আহসানুল তৈয়ব জাকির এবং যশোর-৬ আসনের উপনির্বাচনে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত

প্রসঙ্গত, আগামী ২৯ মার্চে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। চসিকে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর দুটি সংসদীয় আসনে ব্যালটের মাধ্যমে। ১৬ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুয়ায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই হবে ১ মার্চ। মনোনয়ন নিয়ে আপিল করা যাবে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ৯ মার্চ।

/এসটিএস/এমআর/এমএমজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের