‌‌খালেদা জিয়ার মুক্তিতে আমরা কিছুটা আবেগ আপ্লুত: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ২১:৪৮আপডেট : ২৫ মার্চ ২০২০, ০৩:৫৫

মির্জা ফকরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তিতে আমরা কিছুটা আবেগ আপ্লুত তো বটেই; স্বস্তিও বোধ করছি। তবে কিছুটা আতঙ্কিত বোধ করছি—এই ভয়াবহ করোনা পরিস্থিতি তার যেন কোনও ক্ষতি না করে।’

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আইনমন্ত্রী এক সংবাদ সম্মেলনে ৪০১ ধারায় খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়ার কথা বলেছেন। তবে তা শর্তযুক্ত। তা হচ্ছে—এই সময়ের মধ্যে তিনি বিদেশে যেতে পারবেন না। বাড়িতে থেকে চিকিৎসা নিতে হবে। এটা আমার কাছে বোধগম্য নয়।’

বিএনপির মহাসচিব বলেন, ‘অনেকেই তাকে এক নজর দেখার জন্য কাছে যাওয়া চেষ্টা করবেন। কিন্তু আজকে প্রাণঘাতী করোনাভাইরাস সারাবিশ্বেই ছড়িয়ে পড়েছে। হাজারও মানুষ মারা গেছে। ফলে তার স্বাস্থ্যের নিরাপত্তার জন্য পিজি হাসপাতাল বা তার বাড়ির সামনে অযথা জমায়েত করবেন না। এতে করে ম্যাডামের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।’

খালেদা জিয়ার ডায়াবেটিকস ও অ্যাজমা রোগ আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সমস্যাগুলো করোনাভাইরাসের জন্য অত্যন্ত মারাত্মক। ফলে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ ভিড় করবেন না, তার বাড়ি কিংবা হাসপাতালের সামনে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। সেই অনুযায়ী একটি টিমও গঠন করা হয়েছে। যাতে তাকে বাসায় সুষ্ঠু চিকিৎসা করা যায়, সেই ব্যবস্থা করছি। একইসঙ্গে ম্যাডামের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তিনি হাসপাতালে নাকি বাসায় চিকিৎসা নেবেন। এটা আমরা এখন জানি না, কারণ তার সঙ্গে যোগাযোগ হয়নি।’

খালেদা জিয়া আইনগতভাবে তার প্রাপ্য সাময়িকভাবে হলেও পেয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করি, তিনি সঠিক সময়ে কারাগার থেকে বের হতে পারবেন। যদিও এখন পর্যন্ত সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এসে পৌঁছেছে কিনা জানি না। আশা করছি, শিগগিরই আসবে।’

/এএইচআর/এনএস/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের