সঙ্গীত জগতকে সমৃদ্ধ করেছিলেন আজাদ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২০, ২৩:১৫আপডেট : ১৬ মে ২০২০, ২৩:১৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিখ্যাত সংগীত পরিচালক, সংগীতজ্ঞ আজাদ রহমান সঙ্গীত জগতকে সমৃদ্ধ করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তার প্রয়াণে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে।’
শনিবার (১৬ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আজাদ রহমানের মৃত্যুতে শোকপত্রে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। এদিন বিকাল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাংলা সঙ্গীতের অনন্য ব্যক্তিত্ব আজাদ রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার সুরারোপিত অনেক হৃদয়স্পর্শী গান এদেশে প্রজন্মের পর প্রজন্ম ধরে সঙ্গীতানুরাগী মানুষের মনকে আন্দোলিত করবে। সুরকার আজাদ রহমান ছিলেন বাংলাদেশের সঙ্গীত ভুবনের এক উজ্জ্বল তারকা। বিভিন্ন কণ্ঠশিল্পীর কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গানে সুরারোপ করে তিনি মানুষকে আনন্দিত ও আবেগাপ্লুত করেছেন।’ বিএনপির মহাসচিব সুরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি জানান গভীর সমবেদনা।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার এবং বিএনপি’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চলচ্চিত্র নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল পৃথক এক শোকবার্তায় দেশের খ্যাতিমান সুরকার, আজাদ রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের