করোনায় বিএনপির ৫৬ নেতাকর্মীর মৃত্যু, আক্রান্ত ১২১ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ১৭:৪৫আপডেট : ১৩ জুন ২০২০, ১৮:২৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি: সালমান তারেক শাকিল) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত বিএনপির ৫৬ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের ১২১ জন নেতাকর্মী।

শনিবার (১৩ জুন) দুপুরে বিএনপির করোনা সেলের পক্ষ থেকে উত্তরার নিজ বাসা থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দলের বিভিন্ন আঞ্চলিক বিভাগ অনুযায়ী নেতাকর্মীদের আক্রান্তের হিসাব তুলে ধরে মির্জা ফখরুল জানান, রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ জন, চট্টগ্রাম বিভাগে আক্রান্ত ২৬ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের, কুমিল্লা বিভাগে আক্রান্ত ১৯ জন এবং মৃত্যু ১৩, ঢাকা বিভাগে আক্রান্ত ৪১ জন এবং মৃত্যু ২৭, ময়মনসিংহ বিভাগে আক্রান্ত একজন এবং মৃত্যু এক, খুলনা বিভাগে আক্রান্ত সাত জন, সিলেট বিভাগে আক্রান্ত আট জন এবং মৃত্যু দুই, ফরিদপুর বিভাগে আক্রান্ত ১৪ জন এবং মৃত্যু এক। অর্থাৎ, মোট আক্রান্ত ১২১ জন আর মৃত্যু হয়েছে ৫৬ জনের।

এই সময় তিনি করোনাভাইরাসে মৃত্যু হওয়া চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, ব্যাংকার, শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

সরকারের ব্যর্থতায় দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘সরকারের চরম অবহেলা ও দায়িত্বহীন আচরণে দেশে কোভিড-১৯ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। সরকারি হিসাবে দেশে মৃত্যু হাজার ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় লাখের কাছে। বেসরকারি বা অন্যান্য সূত্রে আক্রান্ত ও মৃত্যর সংখ্যা কয়েকগুণ বেশি। শুরু থেকেই বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে লকডাউনের পরিবর্তে সাধারণ ছুটি ঘোষণা করে জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ২ মে থেকে এখন পর্যন্ত ৫৯৯ জন রোগী মারা গেছেন। এর মধ্যে করোনা পজিটিভ ছিল ১৩৯ জনের। বাকিদের করোনা পরীক্ষাই করা হয়নি। করোনা পরীক্ষার বাইরে উপসর্গে মৃত ও আক্রান্তদের পরিসংখ্যান সরকারি হিসাবে আসছে না। প্রধানমন্ত্রীর একজন ব্যক্তিগত চিকিৎসা উপদেষ্টা গণমাধ্যমে বলেছে করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা এবং উপসর্গে মৃত্যুর সংখ্যা ও কারণ প্রকাশ করা জরুরি।’

তিনি জানান, মানুষের আহাজারিতে বাংলাদেশের আকাশ ভারী হয়ে উঠছে। শুধু রাজধানী ঢাকাই নয়, দেশের অনেক জেলায় লাশ দাফন করার জায়গা খালি নেই। শুধু রাজধানীর কবরগুলোতে গত চার মাসে লাশ দাফন হয়েছে দুই-তৃতীয়াংশ বেশি। আর নারায়ণগঞ্জে এই সংখ্যা দ্বিগুণ।

সংবাদ সম্মেলনে বলা হয়, করোনা মোকাবিলায় সমন্বিত কোনও কাজ করেনি সরকার। বরং সরকারের মন্ত্রী ও নেতাদের দায়িত্বজ্ঞানহীন ও ঔদ্ধত্য কথাবার্তার মাধ্যমে তারা এই সংকটকে আড়াল করার চেষ্টা করছেন।

/এএইচআর/এনএস/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের