সাহেদের গ্রেফতারের বিষয়টি নাটক কিনা তা নিয়ে সংশয়ে রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২০, ১৫:৩১আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৫:৩১

অনুষ্ঠানে রিজভী আহমেদ

রিজেন্টে হাসপাতালে মালিক সাহেদকে গ্রেফতারের বিষয়টি কোনও নাটক কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘রিজেন্টের সাহেদকে গ্রেফতার হলো একটা নাটক। সাহেদের মা আওয়ামী মহিলা লীগের নেত্রী ছিলেন। তাহলে সাহেদ হাওয়া ভবনের লোক হয় কী করে? কেলেঙ্কারি ফাঁস হওয়ার আগে তিনি আওয়ামী লীগেরই লোক।’

মঙ্গলবার (১৫ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা প্রতিরোধে লক্ষণভিত্তিক চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ-ড্যাব)।
রিজভী বলেন,  ‘অতীতে টকশোতে সাহেদের বক্তব্যে শোনা যায় যে, সেনাপ্রধান থেকে শুরু করে সিপাহী, আইজিপি থেকে কনস্টেবল এবং সচিব থেকে চৌকিদার পর্যন্ত সবাই এই সরকারকে চায়। আসলে যেমন সাহেদ তেমন তার সরকার।’
হঠাৎ করেই পুলিশ এখন শরীয়তপুরের ধানের শীষের প্রার্থী মিয়া নূর উদ্দিন অপুকে রিমান্ড নিয়েছে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এটা নাটক ছাড়া কিছু নয়। যাতে সাহেদ ও জেকেজির কেলেঙ্কারি আড়াল হয়ে যায়। আজকে কার কী পরিণতি হবে কেউ জানি না। তারপরও সামর্থ্য মোতাবেক কাজ করে যাবো।’
সুদাসদনের লোক দুর্নীতি করলে তারা হাওয়া ভবনের লোক হয়ে যায় বলে উল্লেখ করে রিজভী বলেন, ‘এসব বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এটাই আওয়ামী লীগের নীতি। তারা তো মৃত মানুষের নামে, হজ পালনরত মানুষের নামে মামলা দিয়েছে।’
ডা. অহিদুল ইসলাম চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি ডা. শামসুজ্জোহা আলম, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল আলম সেলিম, মহাসচিব ডা. শাহজালাল আহমেদ প্রমুখ।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী