মান্নার ওপর হামলায় মির্জা ফখরুলের নিন্দা-প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ০২:০৯আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৭:২৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সালমান তারেক শাকিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী খন্দকার বাড়িতে সোমবার (১৯ অক্টোবর) বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অন্যদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন রাতে দলের দফতর বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘দেশ থেকে বিরোধী দল ও মতকে উৎখাত করে নব্য বাকশালী শাসন চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা ও গণতন্ত্রকে ধ্বংস করার সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে আওয়ামী অবৈধ সরকার তাদের লালিত সন্ত্রাসীদের দিয়ে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা, গুম ও জখমের মতো অপকর্মের মাধ্যমে দেশকে এক অন্ধকারাচ্ছন্ন গুহার মধ্যে নিক্ষেপ করেছে।’

তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে গুরুতর আহত করার ঘটনা বর্তমান শাসকগোষ্ঠীর চলমান সহিংস সন্ত্রাসের আরও একটি নির্মমতার সাক্ষী। করোনাভাইরাসের মরণছোবলে দেশের মানুষ যখন আতঙ্কিত তখন ভীতসন্ত্রস্ত ও হতাশাগ্রস্ত মানুষকে করোনার হাত থেকে রক্ষা নয়; বরং কেবল রাষ্ট্রক্ষমতাকে সুদৃঢ় করতে সরকার অত্যন্ত নির্লজ্জভাবে বিরোধী দল দমনের পথেই হাঁটছে।’

/এসটিএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি