ঢাকা-১৮ এর উপ-নির্বাচন থেকে সরকার পতনের সূচনা দেখছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২০, ১৭:৫৫আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১৮:১১

বিএনপির নির্বাচনি প্রচার

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনেও সরকার পতনের আশা করছে বিএনপি। শুক্রবার (৬ নভেম্বর) নির্বাচনি প্রচার দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, এই উপ-নির্বাচনে ভোট দিতে না পারলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান বলেন, ‘ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে করে আমাদের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করবে। কিন্তু ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে যদি ভোটাদের ভোট দিতে দেওয়া না হয় তাহলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।’

জাহাঙ্গীরের নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিন উত্তরা ৯ নম্বর সেক্টরে আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করে প্রচারণার শুরুতে তিনি বলেন, ‘গত কয়েকদিন আগে ঢাকা-৫ আসনে ভোট হল। শতকরা ১০ ভাগ লোক গেছে সেখানে। শতকরা ৮ ভাগের মতো আওয়ামী লীগের লোক গেছে। সেখানে যদি শতকরা ১০ ভাগ বিএনপির লোক যেত তাহলে তো আমরা জিততে পারতাম। কাজেই আপনারা যত সংখ্যক ভোট কেন্দ্রে যাবেন ততো এই সরকারের বিপক্ষে যাবে রেজাল্ট।’
নির্বাচনি প্রচারে আরও উপস্থিত ছিলেন আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, শহীদুল ইসলাম বাবুল কাজী, আবুল বাশারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। 

আরও পড়ুন

উপ-নির্বাচন থেকে আন্দোলনের ডাক দেবেন সালাহউদ্দিন

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বশেষ খবর
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের