খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৬

সাজাপ্রাপ্ত হয়ে কারাগারের বাইরে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি তোলেন।

সমাবেশে ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সহ-সভাপতি এজে ভুইয়ার সভাপতিত্বে এবং সুপ্রিম কোর্ট ইউনিটের সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সিনিয়র আইনজীবী মো. ফজলুর রহমান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী,  আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, আবেদ রাজা, ব্যারিস্টার মনিরুজজামান আসাদ, কামরুজ্জামান মামুন, গাজী তৌহিদুল ইসলাম, আরেফিন স্বপন, মো. আছরারুল হক, আবদুল্লাহ আল মাহবুব, এম ওয়াছেল উদ্দিন, মো. ওমর ফারুক, ব্যারিস্টার  সৈয়দ ইজাজ কবির কাজী, ব্যারিস্টার আখতার হোসাইন, ব্যারিস্টার সাকিবুজজামান, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার মেহেদী হাসান, ব্যারিস্টার এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার মাহদিন চৌধুরী, আশরাফ জালাল খান মনন, শেখ শিমুল, ব্যারিস্টার খালেদ মাহমুদুর রহমান, কাজী মুস্তাফিজুর রহমান আহাদ, ফয়সলা সিদ্দিকী, তাবাস্সুম রিফাৎ টুম্পা, মাকসুদ উল্লাহ, মোহাম্মদ মহসিন কবির (রকি), মশিউর রহমান রিয়াদ, মো. রায়হান আলম, রেজাউল করিম, মোখলেছুর রহমান (বাবু), শফিকুল ইসলাম, মোহাম্মদ সামসুল ইসলাম (মুকুল), মো. উজ্জল হোসেন, নূরে আলম সিদ্দিকী (সোহাগ), মো. জসিম উদ্দিন, ব্যারিস্টার মো. রবিউল আলম সৈকত, মো. সাগর হোসেন, মো. মোস্তফা কামাল (বাচ্চু) ও মো. ইছাসহ শতাধিক আইনজীবী।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী