নির্বাচন কমিশনারকে লজ্জা দেওয়ার ক্ষমতা কারও নেই: নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৫

নির্বাচন কমিশনারকে লজ্জা দেওয়ার ক্ষমতা কারও নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত '২১ এর চেতনায় স্বৈরাচার পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনার বলেন, ‘যে খুব ভালো নির্বাচন হচ্ছে’। আমেরিকার চেয়েও আমাদের ভালো নির্বাচন হয়। যাই বলি না কেন, তাকে (নির্বাচন কমিশনার) লজ্জা দেওয়ার ক্ষমতা কারোর নেই। তবে আমরা এটুকু বলতে পারি, আমরা সুষ্ঠু নির্বাচন চাই।

তিনি আরও বলেন, কিন্তু বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতেই পারে না, যদি না দল নিরপেক্ষ একটি সরকার ক্ষমতাসীন হয় এবং যোগ্য ও নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন হয়। তাহলে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে। আর সেই পরিবেশের জন্য আমাদেরকে কাজ করতে হবে।

সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও কৃষক দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য কেএম রকিবুল ইসলাম রিপনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

/বিআই/এফএএন/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী