হোটেল থেকে সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৫

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলের বছরব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান হোটেল লেকশোর-এ করবে বিএনপি। আগামী ১ মার্চ (সোমবার) দুপুর ৩টায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আালমগীর। এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি আরও জানান, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন দেশ বরেণ্য বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও পেশাজীবী নেতারা। এরআগে, গত ২৪ ফেব্রুয়ারি ১৯ দিনের প্রাথমিক কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি।

/সিএ/এনএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী