কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে মওদুদ আহমদের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২১, ০৮:৩৯আপডেট : ১৮ মার্চ ২০২১, ০৮:৩৯

সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে দেশে আসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ। এদিন মরদেহ বেসরকারি একটি হাসপাতালের হিমাগারে রাখা হবে। পরদিন শুক্রবার সকাল ৯ টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

এর আগে, বুধবার রাত আটটার দিকে শায়রুল কবির খান বলেছিলেন, ‘সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমরা মওদুদ আহমদের প্রথম জানাজার জন্য স্পিকারের কাছে আবেদন করেছিলাম। সেখান থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের খ্যাতনামা আইনজীবী মওদুদ আহমদ৷ তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি. চৌধুরী, প্রধান বিচারপতি, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দীকী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর, রাশেদ খান মেনন এমপি, সাইফুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেন।

জানাজার বিষয়ে শায়রুল কবির খান জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর সকাল ১০ টায় হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে- সকাল ১১ টায় নামাজের জানাজা হবে। এরপর, হেলিকপ্টারে করে তার মরদেহ নোয়াখালী নেওয়া হবে।

তিনি জানান, নোয়াখালী বসুরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা মাঠে জানাজা শেষে পারিবারিক করবস্থানে বাবা-মা'র কবরের পাশে মওদুদ আহমদকে দাফন করা হবে।


আরও পড়ুন:
সংসদের দক্ষিণ প্লাজায় মওদুদ আহমদের জানাজার অনুমতি মেলেনি
মওদুদ আহমদের মরদেহ ঢাকায় আসবে বৃহস্পতিবার, জানাজা শুক্রবার
রাজনীতির জন্য মওদুদ মানুষের কাছাকাছি পৌঁছেছিলেন: বি. চৌধুরী
মওদুদ আহমদের মৃত্যুতে রাজনীতিকদের শোক
ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে মেয়র তাপসের শোক

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী