রুমিন ফারহানাকে হুইপ করার আবেদন বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ১৫:১০আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৬:০৭

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ হিসেবে মনোনিত করেছে বিএনপি। শনিবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান রুমিন ফারহানা নিজেই। 

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, আজ শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এসময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকবো।’

বিএনপির সংসদীয় দলের টিম লিডার হারুনুর রশীদ এমপি স্বাক্ষরিত আবেদন করা হয়েছে স্পিকারের কাছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের যেহেতু সাত জন সংসদ সদস্য রয়েছে, সেই হিসেবে আমাদের সংসদকাজে সহযোগিতার জন্য একজন হুইপ থাকা দরকার বলে আমরা মনে করি। যার কারণে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়ে স্পিকারকে চিঠি দিয়েছি। বিএনপির সংসদীয় দলের প্রধান হিসেবে আমার স্বাক্ষর এ এই চিঠি গিয়েছে। এ বিষয়ে মাননীয় স্পিকার ব্যবস্থা গ্রহণ করবেন।’

/এসটিএস/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম