খালেদা জিয়ার আরোগ্য কামনায় মসজিদ-মন্দিরে প্রার্থনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৯:৪৭আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২০:০০

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় মসজিদ ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনের জামে মসজিদ ও ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা হয়। এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন।

সোমবার জোহরের নামাজের পর নয়া পল্টনের জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত হয়। এতে আমান উল্লাহ আমান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ডা. রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, এম এ মালেক, আব্দুস সালাম আজাদসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার গুলশানের কার্যালয়েও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। এতে কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার জন্য প্রার্থনা করা হচ্ছে এ দিন বিকালে হিন্দু, বৌদ্ধ, খৃস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু ধর্মমতে প্রার্থনা হয়েছে। এতে সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, সুকৃতি মণ্ডল, অমলেন্দু দাস, রমেশ দত্ত, তরুণ দে, মিল্টন বৈদ্য, জয়দেব জয়, সুবীর বদ্ধন, সঞ্জয় গুপ্ত, মিন্টু বসুসহ অন্যরা যোগ দেন।

অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।

এমরান সালেহ প্রিন্স জানান, পবিত্র মক্কায় কাবা শরীফেও বিএনপির অনুসারীরা দোয়া প্রার্থনা করেছেন।

সোমবার জোহরের নামাজের পর শাহবাগের বিএসএমএমইউ কেন্দ্রীয় জামে মসজিদে কোরআর খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত, গতকাল রবিবার (১১ এপ্রিল) খালেদা জিয়ার করোনা টেস্ট পজিটিভ আসে। দলের পক্ষ থেকে এ জন্য দোয়া কামনা করা হয়েছে।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী