ব্যাখ্যা দিয়েছেন মির্জা আব্বাস

সালমান তারেক শাকিল
২৬ এপ্রিল ২০২১, ১৯:২০আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৯:৩৫

বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম প্রসঙ্গে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (২৬ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চিঠিটি পাঠানো হয়। বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

বিএনপি দফতরের সূত্রে জানা গেছে, রবিবার বিকালে দফতরের দায়িত্বপ্রাপ্ত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কাছে চিঠি পাঠান মির্জা আব্বাস। এরপর প্রিন্স চিঠিটি দলের মহাসচিবের কাছে পাঠান। সোমবার সন্ধ্যায় এমরান সালেহ প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ বিকাল সোয়া ৪টার দিকে মির্জা আব্বাস সাহেবের চিঠি দলের মহাসচিবের কাছে পৌঁছানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা তো আমার আর দলের মধ্যকার বিষয়। বাইরের বিষয় না। যে কারণে আমি কোনও মন্তব্য করতে পারছি না।’

গত ১৭ এপ্রিল ইলিয়াস আলী নিখোঁজের নবম বছর উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, ‘যারা ইলিয়াসকে গুম করেছে, আমি জানি, আওয়ামী লীগ সরকার গুম করে নাই। কিন্তু গুমটা করলো কে? এই সরকারের কাছে আমি জানতে চাই। এই সরকারের কাছে আমি এটা জানতে চাই।’

১৭ এপ্রিল ভার্চুয়ালি বক্তব্যের পর ১৮ এপ্রিল সাংবাদিকদের ডেকে নিয়ে মির্জা আব্বাস নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেও বিএনপির হাইকমান্ড তাতে সন্তুষ্ট হননি। বরং বৃহস্পতিবার (২২ এপ্রিল) সেদিনের বক্তব্যের তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে চিঠি পাঠানো হয় মির্জা আব্বাসের কাছে।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, মির্জা আব্বাস স্বাভাবিক পদ্ধতি অবলম্বন করে চিঠির জবাব দিয়েছেন। দলের নেতৃত্ব তার কাছে যে বিষয়টি আশা করেছেন, তিনি সে প্রক্রিয়াও সম্পন্ন করেছেন।

সূত্রের ভাষ্য, মির্জা আব্বাসের বক্তব্যের পর দেশে-বিদেশে যে প্রতিক্রিয়া হয়েছে, সে কারণেই দলীয়ভাবে তার অবস্থান স্পষ্ট করা প্রয়োজন ছিল। আর সে প্রয়োজনটিও তার চিঠির উত্তরের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে সর্বশেষ গত শনিবার স্থায়ী কমিটির বৈঠকেও তিনি অংশগ্রহণ করেন। ফলে দলের নেতৃত্বের সঙ্গে তার বক্তব্যের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান ঘটেছে বলে মনে করে সূত্রটি।

এ বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির একজন সদস্য সোমবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি নিয়ে মির্জা আব্বাস চার নেতাকে টার্গেট করেছেন। দলে নিজের ঘরানায় এই চার নেতাকে নিয়ে নানা উক্তিও করেছেন। ফলে এটা নিয়ে আর বলার কিছু নেই। বিষয়টি আর ফলো করছি না। এটা নেতৃত্বের সঙ্গে তার ব্যক্তিগত বিষয়।’

আরও পড়ুন-

মির্জা আব্বাসের ব্যাখ্যার অপেক্ষায় বিএনপি

মির্জা আব্বাসের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

‘মির্জা আব্বাস ইউটার্ন নিতে শেখে নাই’

গণমাধ্যমের ওপরে দায় চাপালেন মির্জা আব্বাস

ইলিয়াস আলীকে সরকার গুম করেনি: মির্জা আব্বাস

ছয় ঘণ্টার ব্যবধানে মির্জা আব্বাসের সুর বদল

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম