খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিধিনিষেধ প্রত্যাহার চায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৫:৩৮আপডেট : ৩১ মে ২০২১, ১৭:০৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমরা দাবি করছি, বাংলাদেশের যেকোনও মানুষের মতো এবং বহু রাজনৈতিক নেতার মতোই তিনিও যেন তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ পান। অন্যায়ভাবে এ ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেটা যেন প্রত্যাহার করা হয়।’

সোমবার (৩১ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এক আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস।

খালেদা জিয়া অন্যায়ভাবে কারাগারে আবদ্ধ হয়ে আছেন দাবি করে নজরুল ইসলাম খান বলেন,   ‘তিনি অসুস্থ। আমরা তার রোগমুক্তি শুধুই নয়, আমরা তার কারামুক্তি দাবি করি।’

তিনি আরও  বলেন, ‘আমরা এটাও বিশ্বাস করি যে মানুষ ও দেশের চলমান সংকট নিরসনের সমাধান একটাই। আর তা হলো জবাবদিহিমূলক এবং জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তা সম্ভব শুধু একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নতুন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম