‘খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা এখনও রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১৯:২৮আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৯:৫৬

করোনা পরবর্তী শারীরিক অসুস্থতা থেকে মুক্তি মিললেও খালেদা জিয়া আরথ্রাইটিসসহ পুরনো রোগে ভুগছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে সুপারিশ করা হয়েছিল, তা এখনও প্রয়োজন আছে।

বুধবার (১৮ আগস্ট) মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে খালেদা জিয়া টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, ‘করোনা থেকে সুস্থ হওয়ার পর তিনি করোনা পরবর্তী বেশ কিছু জটিলতায় ভুগছিলেন। এখন সেগুলো থেকে কিছুটা ভালো আছেন। তবে তার আগে থেকে বার্ধক্যজনিত যেসব সমস্যা ছিল সেগুলো এখনও আছে।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘করোনার টিকা নেওয়ার পরও অনেকে আক্রান্ত হচ্ছেন। পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেয়। তাই তিনি যেন ভালো থাকতে পারেন, সেজন্য সবাই দোয়া করবেন।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান