এখন নির্বাচন কমিশন নিয়ে চিন্তা করছি না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৮

নির্বাচন কমিশন নিয়ে এখন কোনও চিন্তা করছেন না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরদেহ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘বলুক, বলার সময় বলবো।’

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিন দিনব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন ফখরুল। এ সময় তিনি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ব্যাপী আয়োজিত বৈঠকের বিষয়ে কথা বলেন।

ফখরুল বলেন, ‘দলের নেতাকর্মীরা রাজনৈতিক অবস্থা ও করণীয় নিয়ে আলোচনা করেছেন। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।’

তিনি জানান, আজকের বৈঠকে অন্তত ২৬ জন বক্তব্য দিয়েছেন। উপস্থিত ছিলেন ৯২ জন নেতা।

বৈঠকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, উলামা দলসহ বিভিন্ন সংগঠনের অন্তত একশ’ নেতা অংশগ্রহণ করেন। বৈঠক চলাকালীন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন কার্যালয়ের বাইরে।

মির্জা ফখরুল বলেন, ‘আজ ধারাবাহিক বৈঠকের শেষ দিন ছিল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন। আজকের বৈঠকে তিনি কথা বলেছেন, স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রেখেছেন।’

বিএনপি মহাসচিব জানান, আগামী শনিবার স্থায়ী কমিটির বৈঠক রয়েছে। তিন দিনব্যাপী বৈঠক হলেও দলের কার্যনির্বাহী অনেক সদস্য বাকি রয়েছেন। জেলার সভাপতি, সাধারণ সম্পাদকরা রয়েছেন। শনিবারের বৈঠকে তাদের সঙ্গে বৈঠকের ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গেও আলোচনা করার সম্ভাবনার কথা জানান ফখরুল।

প্রসঙ্গত, ২০১৮ সালের আগস্টের পর এবারই সরাসরি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষনেতারা। এর আগে ওই বছরের ফেব্রুয়ারিতে নির্বাহী কমিটির মিটিং করেছিলেন চেয়ারপারসন খালেদা জিয়া। 

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের দফতরের দায়িত্বশীল সৈয়দ এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী