‘ছাত্রদল নেতাকে না পেয়ে বাবা-চাচাকে আটক’, মির্জা ফখরুলের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৫:১৩আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৫:২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘সোমবার (৪ অক্টোবর) রাতে ঢাকা মহানগর (পূর্ব) ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে পুলিশ। বাড়িতে রবিউলকে না পেয়ে পুলিশ তার পিতা আক্কাস শেখ এবং চাচা আতর আলী শেখ ও এবাদত শেখকে গ্রেফতার করেছে।’ তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে বিএনপির দফতর বিভাগ থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘গতরাতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাড়িতে গ্রেফতার অভিযান চালায় পুলিশ। সবচেয়ে নিষ্ঠুর অমানবিকতা এই যে, নয়নকে বাড়িতে না পেয়ে তার বৃদ্ধ পিতা ও দুই চাচাকে গ্রেফতার করা হয়েছে।’

ফখরুলের অভিযোগ, জনসমর্থনহীন বিনা ভোটের সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যন্ত্রকে কব্জায় নিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা ভুলুন্ঠিত করা হয়েছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিএনপিসহ দেশের সব বিরোধী দলকে দমন করতে নব্য বাকশালী শাসন বলবৎ রেখে জনগণকে শাসন ও শোষণ করতে চায়।’

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম