বিকালে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২১, ১১:২৪আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১১:২৫

দলের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে ধারাবাহিকভাবে দুই পর্বে ছয়দিনের বৈঠকের পর এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। আজ শুক্রবার (৮ অক্টোবর) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিকাল সাড়ে ৩টা থেকে সভা শুরু হবে। সকালে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির জানান, আজ বিকালে এবং আগামীকাল শনিবারও (৯ অক্টোবর) একইসময়ে অনুষ্ঠিত হবে এ সভা।

সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার বিএনপিপন্থী অন্তত ২৫টি পেশাজীবী সংগঠনের নেতা, প্রতিনিধিরা মতবিনিময়ে অংশগ্রহণ করবেন।

শায়রুল কবির খান বলেন, ‘প্রথম দফায় ১৪-১৬ ও দ্বিতীয় দফায় ২১-২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার সমাজের নানা পেশার ব্যক্তিদের সঙ্গে আলাপ করে সেক্টরভিত্তিক সবার মতামত শুনবেন তিনি।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের