খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৩:০৩আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৪:০৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমরা দয়া চাই না। এই মামলায় জামিন তার অবশ্যই প্রাপ্য। এই জামিন দিয়ে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে, এটাই জনগণের দাবি। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বোর্ড বসে ছিল। তারা (চিকিৎসকরা) অত্যন্ত চিন্তিত। তারা বারবার বলছেন, বেগম জিয়ার অনেকগুলো অসুখ আছে। এই অসুখগুলোর সামগ্রিক যে চিকিৎসা যেটাকে মাল্টিডিসিপ্লিনারি বলা হয়। একসঙ্গে অনেকগুলো রোগের ট্রিটমেন্ট যেখানে হয়ে থাকে সেখানে ছাড়া এসব হবে না। আবার হবে না নেটা না; তারাও পরীক্ষা করছেন, চেষ্টা করছেন।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতিসহ আরও অনেকে।  

/জেডএ/এনএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি