বিএনপি নেতাকর্মীদের পাতাল থেকেও খুঁজে বের করা হয়: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৩:২৭আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৩:২৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগ বিএনপি নেতাকর্মীদের পাতালে থাকলেও তাদের খুঁজে বের করে মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে। আর কুমিল্লা, হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এত বড় একটা ঘটনা ঘটে গেল সরকারের গোয়েন্দা সংস্থা কিছুই বলতে পারলো না!’

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

‘আজ মানুষের নিরাপত্তা নেই’ দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘সংখ্যালঘুরা নিরাপদ জীবন-যাপন করতে পারছে না। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে তারা দিন পার করছেন। সরকার নাকি সমস্ত আইনশৃঙ্খলা রক্ষা করতে পারে, তাহলে এ ধরনের একটি ঘটনা কীভাবে ঘটলো।’

রিজভী বলেন, ‘করোনায় ব্যর্থতা, মানুষের সুচিকিৎসা দিতে ব্যর্থতা, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা, ও দ্রব্যমূল্যের সীমাহীন যে ঊর্ধ্বগতি- এসব মোকাবিলা করতে না পেরে সরকার কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। যাতে মানুষের দৃষ্টি ওই দিকে যায়। মানুষ যেন ওই ঘটনা নিয়েই পরে থাকে, সরকারের এসব ব্যর্থতা যেন মানুষ আলোচনা করতে না পারে। অর্থাৎ সরকার তার নীলনকশা অনুযায়ী কাজ করছে।’

আজ ‘ভয়-ভীতি, শঙ্কার যে নৈরাজ্যকর পরিস্থিতি সেটা সরকার সৃষ্টি করেছে’ অভিযোগ করে তিনি বলেন, অত্যন্ত কৃত্রিমভাবে এই নৈরাজ্য সৃষ্টি করে সারাদেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি করেছে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের