দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে রয়েছে আওয়ামী সিন্ডিকেট: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৪:৫০আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৪:৫০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে রয়েছে আওয়ামী সিন্ডিকেট। করোনার কারণে অনেক মানুষ কর্ম হারিয়ে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত হয়েছে। দুই বেলা পেট ভরে ভাত খেতে পারছে না তারা। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের দুঃশাসন ও ব্যর্থতা ঢাকতে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা উত্তর বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কুমিল্লার ওসির কর্মকাণ্ড ও দেশের বিভিন্ন জায়গার হামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী জড়িত থাকাই প্রমাণ করে‑ এই সরকার জনগণের সরকার নয়।

বিএনপির এই সিনিয়র নেতা বলন, আমরা এই আওয়ামী দুঃশাসনের সরকারের অধীনে নির্বাচনে যাব না এবং এই সরকারের অধীনে কোনও নির্বাচন হতে দেব না। এই সরকারকে ক্ষমতা থেকে না সরাতে পারলে জনগণের ক্ষমতা কায়েম হবে না। সম্মিলিত চেষ্টায় এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। তবেই দেশের মানুষ দুঃশাসন থেকে মুক্ত হবে, মুক্ত হবে দেশনেত্রী খালেদা জিয়া।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন‑ ঢাকা উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুর হক, ঢাকা দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুসহ আরও অনেকে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের