‘সম্প্রীতির স্বার্থে’ বিক্ষোভ মিছিল করেনি বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ১১:৫৮আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১১:৫৮

‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে’ পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল করেনি বিএনপি। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর নয়া পল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও তা হয়নি। সকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মিছিল করছি না, সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা মিছিল করছি না।’

এর আগে গত শনিবার (২৩ অক্টোবর) স্থায়ী কমিটির বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয় বিএনপি। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল। তবে মিছিলকে কেন্দ্র করে এদিন সকাল ১০টা থেকেই রাজধানীর নয়া পল্টনে জড়ো হতে থাকেন বিএনপি ও দলটির অঙ্গ- সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। 

বিক্ষোভ মিছিল কেন্দ্র করে নয়া পল্টনে বিএনপির অফিসের সামনে একটি ছোট ট্রাকে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবি’ নিয়ে কমর্সূচি হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান দেন নেতাকর্মীরা। তবে শেষমুহূর্তে মিছিল না করার ঘোষণা দেন দলের মহাসচিব। 

বিক্ষোভকে উপলক্ষ করে একেরপর এক মিছিল এসে যোগ দিচ্ছে বিএনপির অফিসের সামনের বিক্ষোভে। জমায়েতের কারণে নয়া পল্টনে দলটির কার্যালয়ের সামনের সড়কটি অনেকটাই বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। বিএনপি অফিসের সামনে থেকে কাকরাইল ইসলামী ব্যাংক মোড় পর্যন্ত সড়কটিতে অবস্থান নেন নেতাকর্মীরা।  বিএনপির কর্মসূচি উপলক্ষে নয়া পল্টন এলাকায় আইনশৃঙ্খলাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। দলটির কার্যালয়ের পূর্ব দিকে রাখা হয় সাজোয়া যান।

এদিকে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হওয়ার পর নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে ফিরে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও  টিয়ারশেল নিক্ষেপ করে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী