সরকার জনগণকে তোয়াক্কা করছে না: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৫:৩৮আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৫:৩৮

সরকার জনসাধারণকে তোয়াক্কা করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, জনগণের ভোটে তারা নির্বাচিত হয় নাই। একারণে তারা নিজেদেরকে প্রভু আর নিজেদের স্বার্থকেই শুধু তোয়াক্কা করে।

শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে নাগরিক ফোরাম আয়োজিত "মানবাধিকার ও আইনের শাসন: প্রেক্ষিত ২৮ অক্টোবর" শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে জনগণ বুঝতে পারছে এই সরকার থাকলে এখানে কোনও ন্যায়বিচার হবে না। এখানে কোনও গণতন্ত্রের থাকবে না। সাংবাদিকরা কথা বললে তাদের জেল খাটতে হচ্ছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের মামলায় ৮১ বার পিছিয়েছে চার্জশিট দেওয়ার তারিখ। অথচ জামায়াত-বিএনপির বিরুদ্ধে মামলা হলে তারা ৩ দিনে চার্জশিট দিয়ে ৫ম দিন থেকে বিচার শুরু করতে পারে।

এই সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে মন্তব্য করে মোশাররফ বলেন, গণতন্ত্রবিরোধী সরকার টিকে থাকে সব ভিন্ন মতের কণ্ঠ চেপে ধরে। তার প্রক্রিয়া হিসেবে আপনারা দেখেছেন এদেশে হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম-খুন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ‑ কি হয় নাই। পৃথিবীর কোন গণতন্ত্রের দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়? যদি কেউ অন্যায় করে তাকে গ্রেফতার করবেন, বিচার করবেন।

তিনি বলেন, জনগণ যদি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারে এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না। এসকল অন্যায়ের প্রতিকার করতে হবে। তাই আজকে বাংলাদেশে কোন দল করে, কে কোন মতের ‑ সেটা পরের বিষয়, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করবো।

আলোচনা সভায় নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি'র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের