৭ নভেম্বর উপলক্ষে কর্মসূচি দিয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১৩:৪৮আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৩:৫৫

প্রতিবছরের মতো এবারও ৭ নভেম্বর দলীয়ভাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করবে বিএনপি। বুধবার (৩ নভেম্বর) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

কর্মসূচির মধ্যে রয়েছে– ৭ নভেম্বর সকাল ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া এবং দুপুর ২টায় মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রুহুল কবির রিজভী জানান, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ হবে। ইতোমধ্যে পোস্টার বের করা হয়েছে।

বিএনপির অঙ্গ, সহযোগী ও পেশাজীবী সংগঠনগুলো দিবসটি উপলক্ষে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ৭ নভেম্বর উপলক্ষে দেশব্যাপী জেলা, মহানগর ও উপজেলা বিএনপি’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি রয়েছে।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি