সুষ্ঠু নির্বাচন হলে আ.লীগ পরাজিত হবে: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউট রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ১৫:৩০আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫:৪০

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সেই দল যে দলের কাছে আপনারা বারবার পরাজিত হয়েছেন। এবং কাল যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ যদি মনের কথা ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারে‑ তাহলে আবার পরাজিত হবেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি আয়োজিত ‘স্বাধীন বাংলাদেশ তুমি কার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, পররাষ্ট্র নীতি যখন নতজানু হয়, যখন দেশের মানুষের স্বার্থ উপেক্ষিত হয়, যখন গণতন্ত্র আক্রমণের শিকার হয় তখন এই গণতন্ত্র, আত্মমর্যাদা এবং জনগণের কল্যাণের জন্য আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম তা প্রশ্নের সম্মুখীন হয়। এটা ভাবতে হয়‑ স্বাধীন বাংলাদেশটা কার।

তিনি আরও বলেন, আজকে যে আলোচ্য বিষয়টি ‘স্বাধীন বাংলাদেশ তুমি কার’ এই প্রশ্নের কারণ আমরা ভোটের অধিকার হারিয়েছি। দলীয় প্রশাসন এবং কোন কোন নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের কারণে এই অবস্থার সম্মুখীন হচ্ছি।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমরা যারা জনগণের জন্য রাজনীতি করি তাদের আন্দোলনে নামা ফরজ হয়ে গেছে এবং এই আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকবে। দুর্বার আন্দোলন এই সরকারকে পরাজিত করবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,  ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি'র চেয়ারম্যান কে এম আবু তাহের, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমসহ অনেকে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের