জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ১১:৫৯আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫:৩৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। আমাদের নেত্রীর বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার আবেদন করেছিল। কিন্তু ফ্যাসিবাদী সরকার এই আবেদন রক্ষা করছে না। আমরা বারবার তার মুক্তির জন্য দিনব্যাপী গণঅনশন কর্মসূচি পালন করছি।

শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে তার মুক্তি ও উন্নত চিকিৎসার সুযোগ দিতে বিদেশে যেতে দেওয়ার দাবিতে গণঅনশনে বসেছে বিএনপি। এতে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনশনে দলের স্থায়ী কমিটিসহ শীর্ষ পর্যায়ের নেতারা অংশগ্রহণ করছেন। সকাল ৯টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এছাড়া ২০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারাও সংহতি জানিয়ে রয়েছেন অনশনে।

অংশগ্রহণকারীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘তোমরা দয়া করে স্লোগান না দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। অযথা উঠে যাবে না, কথাবার্তা বলে কর্মসূচির গাম্ভীর্য নষ্ট করবে না।’
 
বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করি। কেউ কোনও গোলযোগ করবেন না, অনশন কর্মসূচি; তাই কেউ খাওয়া-দাওয়া করবেন না।’
 
বেলা সোয়া ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় অনশন চলছে। নয়া পল্টনের অফিসের সামনের এলাকা থেকে জমায়েত আনন্দভবন কমিউনিটি সেন্টার, পূর্বে পল্টন মসজিদ গলির দিকে ছড়িয়েছে। অংশগ্রহণকারীরা ফকিরাপুল মোড় থেকে কাকরাইলে যাওয়ার একপাশে বসে রয়েছেন। আশপাশের গলিগুলোতেও রয়েছে বিএনপির অনুসারীদের অবস্থান।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের